শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যা বললেন ইরানের প্রেসিডেন্ট এশিয়া কাপে ইতিহাস গড়ে সোনা জিতল বাংলাদেশ ‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান যুদ্ধ’ মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে আবারও ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস তেল ছাড়াও সার, প্রযুক্তি ও ওষুধের বাজারে বড় ধাক্কা সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল পিএসএল ম্যাচে সাদা বল হয়ে গেল গোলাপি, হতবাক লাবুশেন শহীদ জামালের মেয়ের বিয়েতে ও কৃতি শিক্ষার্থী জপেলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

খেলবেন না পোলার্ড-কামিন্স; তারকা হারাচ্ছে আইপিএল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যখন আইপিএলের আরেকটি ‘মিনি নিলাম’ এর দিনক্ষণ ঘনিয়ে আসছে, তখন একে একে সরে দাঁড়াচ্ছেন এই ফরম্যাটের বড় তারকারা। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের পর এবার আইপিএলে না খেলার ঘোষণা দিলেন টি-টোয়েন্টির বড় বিজ্ঞাপন কাইরন পোলার্ড। এই ক্যারিবিয়ানকে অবশ্য ভিন্ন ভূমিকায় দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সে। তবে আইপিএলের দল মুম্বাইয়ে নয়, আরব আমিরাতের নতুন লিগে মুম্বাইয়ের দলে তিনি কোচিং করাবেন।

২০১০ সালে গোপন টাইব্রেকারের মাধ্যমে পোলার্ডকে দলে নিয়েছিল মুম্বাই। সেই থেকে রোহিত শর্মার দলেই খেলেন পোলার্ড।  প্রতি মৌসুমেই নিলামের আগেই পোলার্ডকে ধরে রেখেছে মুম্বাই। ২০২২ আসরেও প্রায় ৮ লাখ মার্কিন ডলার দিয়ে তাকে রেখে দিয়েছিল আইপিএলের সফলতম দলটি। কিন্তু পোলার্ড ১১ ম্যাচে ১৪.৪০ গড় ও ১০৭.৪৬ স্ট্রাইক রেটে মাত্র ১৪৪ রান করেছিলেন। এটাই ছিল আইপিএলে পোলার্ডের সবচেয়ে বাজে মৌসুম। তার দলের পারফর্মেন্সও ছিল করুণ।

আজ মঙ্গলবার মুম্বাইয়ের সঙ্গে দেওয়া যৌথ এক বিবৃতিতে পোলার্ড বলেছেন, ‘আরও কয়েক বছর খেলতে চাই বলে সিদ্ধান্তটা সহজ ছিল না আমার জন্য। তবে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে আলোচনার পর আইপিএলকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি।  অসাধারণ এক ফ্র্যাঞ্চাইজি।  যাদের দুর্দান্ত সব অর্জন আছে। আমি মনে করি এখন তাদের পরিবর্তনের দরকার। এছাড়া আমি যদি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে না খেলি, তাহলে মুম্বাইয়ের বিপক্ষেও নিজেকে কল্পনা করতে পারব না। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit