বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

পিএসএল ম্যাচে সাদা বল হয়ে গেল গোলাপি, হতবাক লাবুশেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের প্রথম ম্যাচেই ট্রলের শিকার হয়েছে হায়দরাবাদ কিংসম্যান। ম্যাচ চলার সময় হঠাৎ সাদা বলের রং বদলে গোলাপি হয়ে যায়।

বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নামে মার্নাস লাবুশানের দল হায়দরাবাদ। টসে হেরে প্রথমে বোলিং করতে নামে তারা। ম্যাচের মাঝেই দেখা যায় সাদা বল ধীরে ধীরে গোলাপি রঙে বদলে যাচ্ছে।

জানা গেছে, বলের চকচকে ভাব ধরে রাখতে হায়দরাবাদের বোলাররা নিজেদের জার্সিতে বল ঘষছিলেন। সেই সময় জার্সির ম্যারুন রং বলের ওপর লেগে যায়। ফলে সাদা বল গোলাপি হয়ে যায়।

এ ঘটনা দেখে হায়দরাবাদ অধিনায়ক মার্নাস লাবুশেন বলেন, ‘দ্বিতীয় ওভার শেষেই আম্পায়ারদেরকে বলছিলাম, ‘বল তো পুরো লাল হয়ে গেছে! ঘটনা কী?’ এটা যে পোশাক থেকেই লেগেছে, তা নিশ্চিত। এমন কিছু আমি আগে কখনোই দেখিনি। তবে আমি নিশ্চিত, রোববার পরবর্তী ম্যাচের আগেই আমরা এর সমাধান করে ফেলব।’

এদিকে টুর্নামেন্ট শুরুর আগেই পিএসএল নানা সমস্যায় পড়েছে। আগে ছয়টি শহরে ম্যাচ হওয়ার কথা ছিল। পরে পরিকল্পনা বদলে শুধু লাহোর ও করাচিতে ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সব ম্যাচ দর্শক ছাড়া হবে। খরচ কমানোর জন্য উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। তেলের দাম বাড়া ও জ্বালানি সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৬,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit