রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কানজয়ী ‘জয়ল্যান্ড’ ইসলামবিরোধী নয়, দাবি অভিনেত্রী আলিনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : গল্পটা একজন তৃতীয় লিঙ্গের (ট্রান্স জেন্ডার) নারীর সাথে একজন পুরুষের প্রেমের। তবে সেই গল্পের সিনেমাকে ভালোভাবে নেয়নি পাকিস্তানের বিভিন্ন ইসলামপন্থি গোষ্ঠীগুলো। দেশটিতে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে।

পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তকে দুঃখজনক বললেন সিনেমাটির তৃতীয় লিঙ্গের অভিনেত্রী আলিনা খান। তার অভিনীত জয়ল্যান্ড সিনেমা পাকিস্তানে নিষিদ্ধ হওয়ায় প্রতিক্রিয়ায় আলিনা বলেন, ‘আমি খুব দুঃখিত। সিনেমাটিতে ইসলাম বিদ্বেষী কিছু নেই। আমি বুঝতে পারছি না এ সিনেমা কীভাবে ইসলামকে বিপদাপন্ন করবে।’ এই ঘটনায় পাকিস্তানের তৃতীয় লিঙ্গের মানুষরাও বেশ হতাশ বলে দাবি করেছেন আলিনা।

অস্কারে পাকিস্তানি সিনেমা হিসেবে মনোনয়নও পেয়েছে জয়ল্যান্ড। তবে কট্টর ইসলাপন্থিদের চাপের মুখে শুক্রবার মুক্তি পেতে যাওয়া সিনেমাটি নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকার। সিনেমাটিকে ইসলাম বিরোধী বলে দাবি করেছেন, ইসলামপন্থিরা।

এই সিনেমার গল্পটা লাহোরের। যেখানে হায়দার নামের এক বিবাহিত পুরুষ নাচের দলে যোগ দেন এবং সেখানেই এক তৃতীয় লিঙ্গের নর্তকীর প্রেমে পড়েন। যার নাম বিবা। আর বিবা চরিত্রেই অভিনয় করেছেন আলিনা।

আলিনা বলেন, ‘সে (বিবা) আপোসহীন, ভয়হীন স্বাধীনচেতা, আধিপত্যবাদী ও স্পষ্টভাষী নারী। যেমনটা আমি মোটেও নই। তবে আমি এই চরিত্রটিকে ভালোবাসি।’

আলিনা আরো জানান, তৃতীয় লিঙ্গের হওয়ায় তাকে পরিবারও মেনে নেয়নি। তিনি বলেন, ‘আমার পরিবার আমাকে গ্রহণ করেনি, আমার সমাজও না।’ এমনকি তার আত্মীয় স্বজনের মতো নিজের মাও তাকে ভালোভাবে নেয়নি জানিয়ে আলিনা বলেন, ‘সে (মা) আমাকে কথা বলার সময় মেয়েদের মতো হাত নাড়াতে নিষেধ করতেন। আমাকে ছেলেদের মতো বসতে বলতেন এবং মেয়েদের সাথে মিশতে বারণ করতেন।’ 

জয়ল্যান্ড চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে জুরি ও কুইয়্যার পাম পুরস্কার জিতে ইতিহাস গড়েছিল।

সূত্র: গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit