রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

নরসিংদীতে যাত্রীবাহী বাস, পিক-আপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৭৬ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি  : নরসিংদীর রায়পুরায় ঢাকা সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাস এবং পিক-আপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নি’হত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১০ জন। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে রায়পুরা উপজেলার নিলকুঠি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীরপাড়া গ্রামের ধনঞ্জয় চন্দ্র দাশের ছেলে সানন্দ দাস (৫৫) একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো রেনু মিয়া (৬৬) ও একই গ্রামের কালাম মিয়ার ছেলে মো কামাল মিয়া (৩৫)।

আহতরা হলেন পিক-আপের চালক আবদুল জলিল (৫৫), সহকারী মো মাহমুদ আলী (৩৩), ধর্মতীর্থ গ্রামের কেশব দাশ (২৫), সুধাংশো দাশ (৪৫), সবুজ মিয়া (৩৩)। তারা সকলে একই উপজেলার পেশায় মাছ ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরবসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহত বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে উপজেলার নিলকুঠি এলাকায় একটি বিআরটিসি একটি বাস চাকা পাঞ্চার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। এমন সময় ঢাকা থেকে ছেড়ে হবিগঞ্জ গামী লাকী এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসিকে পাশ কাটাতে যায়। ঠিক একই সময় ব্রাহ্মনবাড়িয়ার সরাইল থেকে ছেড়ে আসা ঢাকা গামী মাছভর্তি একটি পিক-আপ বাস মুখোমুখি সংঘর্ষের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও ভৈরব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নি’হতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় ভৈরবের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।নীলকুঠি এলাকায় ব্যবসায়ী কালাম মিয়া জানান, রাত সাড়ে তিনটার সময় হঠাৎ শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি বাস পিকাপ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে দুইজন নি’হত হন। আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে স্থানীয় ও পুলিশের সহায়তা চাপা পরে আটকে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসের চালক ও সহকারী ঘটনার পর পালিয়ে যায়।ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো: মোজাম্মেল হক জানান, নি’হতদের মরদেহ ভৈরব হাইওয়ে থানায়। গাড়ি তিনটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit