বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

নির্বাচনে এক দলের রেফারি হবে না ইসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৩০ Time View

ডেস্কনিউজঃ জাতীয় সংসদ নির্বাচনে এক দলের রেফারি হবে না নির্বাচন কমিশন। সব দলের রেফারি হিসেবেই থাকবে। রোববার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাই হলো সবচেয়ে চ্যালেঞ্জ। আমরা ওইদিকেই নজর দেবো। কীভাবে ওটা করা যায়, সে বিষয়ে গুরুত্ব দেবো বেশি। এটা যদি সবাই না পায় তাহলে তো ভোটের পরিবেশ থাকবে না। শেষ দিন পর্যন্ত আমাদের এ প্রচেষ্টা থাকবে। সব দলকে ভোটে আনাই আমাদের বড় চ্যালেঞ্জ। সফল হবো কিনা জানি না, শেষ দিন পর্যন্ত আমাদের এ চেষ্টা থাকবে।

আনিছুর রহমান বলেন, একটা সময় ছিল ৮০’র দশকে, ভোটের দায়িত্বে কেউ আসতে চাইতেন না। এখন নিয়মের মধ্যে এসেছে।দু-একজন তো এদিক-সেদিক হবেই। তবে আশাকরি সবাই নিষ্ঠার সঙ্গেই দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, নির্বাচনে দলগুলোকে মাঠে থাকতে হবে। মাঠে না থাকলে তো খেলা হবে না। মাঠে না এসে তো কেউ বলতে পারবে না, পরিবেশ নেই।

 

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

নির্বাচন কমিশন তো এক দলের রেফারি হতে চান না-এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, অবশ্যই না। সে রকম কাজ করবো না। এটা পরিষ্কার আগেও বলেছি, এখনো বলছি। আমরা আমাদের পরিবেশ, পরিস্থিতি সৃষ্টির যে কাজ সেটা করবো। আমাদের আশা থাকবে সব দলের রেফারি হিসেবে থাকবো। সব পক্ষ নিয়েই ভোটের মাঠে থাকবো।

আরেক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, বিএনপি নির্বাচনে আসবে না- এমনটা মনে করছি না। সব দল নির্বাচনে আসার মতো পরিস্থিতি না হলে কী করবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কী করবেন-সেটা যখন সময় আসবে তখন দেখা যাবে।

আনিছুর রহমান জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে নয়, জানুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে ঠিক কতো তারিখে নির্বাচন হবে সেটা এখনো চূড়ান্ত করা হয়নি।

কিউএনবি/বিপুল/১৩.১১.২০২২/রাত ১০.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit