সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বজলুর রহমানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৫৪৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর মহিলা আলিম মাদ্রাসা, পাতন দাখিল মাদ্রাসা সহ প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা বজলুর রহমান ক্যান্সারে আক্রান্ত হয়ে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী—–রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি মনিরামপুর সদর ইউনিয়নের পাতন গ্রামের মৃত বদর উদ্দীন মোড়লের সেজো ছেলে। তার প্রতিষ্ঠিত পাতন দাখিল মাদ্রাসা মাঠে দুপুরে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিকভাবে জানযায়, মনিরামপুর মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা বজলুর রহমান ২০১৯ সালে অবসর গ্রহণ করেন। এর পর থেকে তিনি দুরারোগ্য ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। গত সপ্তাহে তার অবস্থার অবনতি হলে যশোর ইবনেসিনা হাসপাতালের আইসিইউতি(ইনসেনটিভ কেয়ার ইফনিট) ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাতটার দিকে তিনি ইন্তেকাল করেন। দুপুরে জোহর নামাজের পর হাজারো মুসল্লিদের অংশগ্রহনে পাতন দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মনিরামপুর থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, যুগ্ম আহবায়ক আসাদুজ্জমান মিন্টু, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, যুবলীগের সাবেক আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, মাছনা মাদ্রাসার মুহতামিম মুফতী ইয়াহিয়া, লাউড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুর রমাহন, যশোর আমিনীয়া কামিল মাদ্রাসার উপধাক্ষ্য মাওলানা নূরুল ইসলাম, মনিরামপুর মহিলা আিলম মাদ্রাসার অধ্যক্ষ মহসিন আলী, বেনাপোল মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস আলী, মাওলানা হাফিজুর রহমান, কবির হোসেন প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit