রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মারা গেলেন ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর মারা গেছেন। রবিবার (১৩ নভেম্বর) দুপুরে গায়কের স্ত্রী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিকেল ৩.০৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর। কিডনি লিভারসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি।

সম্প্রতি অপারেশন করে পা কেটে ফেলা হয়েছিল তার। সর্বশেষ আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল গায়ককে। তবে শেষ পর্যন্ত আর ফিরলেন না তিনি। পাড়ি জমালেন না ফেরার দেশে।

প্রায় দুসপ্তাহ ধরেই রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন আকবর।  কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ৯ নভেম্বর সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 

আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়।  পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায় বলে জানান তার স্ত্রী। 

এর আগে কয়েকদফা ভারতে চিকিৎসা হয় তার। পা কেটে ফেলার আগেও ভারতে তার চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা চলছিলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।

রিক্সা চালক থেকে ‘ইত্যাদি’র মাধ্যমে দেশ বিদেশে গায়ক হিসেবে পরিচিতি পান আকবর।  ইত্যাদিতে তার গাওয়া গান ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’- কিশোর কুমারের গানটি গেয়ে জনপ্রিয়তা পান তিনি। 

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit