রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন কারাগার থেকে সমর্থকদের কী বার্তা দিলেন মাদুরো ফ্রান্সে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগোবে আজ রোনালদোও কী মেসির মতো হতে চান? বকেয়া না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংক প্রতিনিধি দলের নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বৃষ্টি উপেক্ষা করে সিন্ধুরমতি মেলায় হাজারো মানুষের ঢল, আজ সমাপনী কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

এক জাহাজের ৮০০ যাত্রী করোনায় আক্রান্ত!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেসক্ : বিশ্বব্যাপী করোনা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে নোঙর করেছে একটি জাহাজ, যার ৮০০ যাত্রী কোভিড আক্রান্ত। এ ঘটনার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। জারি করা হয়েছে কড়া কোভিড বিধিনিষেধ। খবর রয়টার্সের।

কার্নিভ্যাল অস্ট্রেলিয়া নামে একটি সংস্থার ম্যাজেস্টিক প্রিন্সেস নামে জাহাজটি ভিড়েছে সিডনি বন্দরে। ওই জাহাজের ৮০০ যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। নিউ সাউথ ওয়েলস স্টেটের স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, এর ফলে শুধু সিডনি নয়, সারা অস্ট্রেলিয়াতে আবারও ছড়াতে পারে কোভিড।

২০২০ সালেও একই ঘটনা ঘটেছিল সিডনিতে। রুবি প্রিন্সেস নামে একটি প্রমোদতরী সিডনি বন্দরে নোঙর করে। ওই প্রমোদতরীতেও বহু যাত্রী সংক্রামিত হয়েছিলেন। তার জেরে গোটা নিউ সাউথ ওয়েলসে ৯১৪ জন আক্রান্ত হন। ২৮ জনের মৃত্যু হয়। পরে তদন্তে জানা গিয়েছিল সে কথা।

ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন সচেতন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল। তিনি আরও জানিয়েছেন, সুস্থ হলে এক এক করে যাত্রীদের বার করে আনা হবে জাহাজ থেকে। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছেন, কোভিড আক্রান্ত রোগীদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা চলছে। রোগীদের ওপর নজর রাখছেন জাহাজের কর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit