স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে লাইফ পেয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান রিজওয়ান। প্রথম ওভারেই রিজওয়ানকে আউট করার সুযোগ ছিল ইংল্যান্ডের হাতে। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।
ওভারের দ্বিতীয় বলে ২ রান নেন রিজওয়ান। চতুর্থ বলে রিজওয়ানকে রান-আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন জর্ডন। শেষ বলে ৩ রান নেন বাবর। প্রথম ওভারে ৮ রান ওঠে। বিশ্বকাপের ফাইনালে টস জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০