রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন কারাগার থেকে সমর্থকদের কী বার্তা দিলেন মাদুরো ফ্রান্সে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগোবে আজ রোনালদোও কী মেসির মতো হতে চান? বকেয়া না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংক প্রতিনিধি দলের নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বৃষ্টি উপেক্ষা করে সিন্ধুরমতি মেলায় হাজারো মানুষের ঢল, আজ সমাপনী কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ফাইনালে মাঠে নামার আগে ইমরানের শুভেচ্ছা পেলেন বাবররা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে রোববার দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলতে নামল পাকিস্তান।
১৯৯২ সালে এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল খেলেছিল এবং জিতেছিল পাকিস্তান। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা যাবে কি? সময়ই বলে দেবে। তবে মাঠে নামার আগে বাবর আজমদের বার্তা পাঠিয়েছেন ৩০ বছর আগের সেই বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বাবরদের শুভেচ্ছা জানিয়ে ইমরান টুইটারে লিখেছেন, ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে আমি সতীর্থদের যে বার্তা দিয়েছিলাম, আজ বাবর আজমদেরও সেই বার্তাই দিতে চাই। প্রথমত, দিনটা ভাল করে উপভোগ করো। বিশ্বকাপ ফাইনালে খেলার সুযোগ সব সময় পাওয়া যায় না। সেই আবেগে ভেসে যেয়ো না। দ্বিতীয়ত, যদি ঝুঁকি নাও তা হলেই বিশ্বকাপ জিততে পারবে। বিপক্ষের ভুলগুলোকে কাজে লাগানোর চেষ্টা করো। অর্থাৎ, আগ্রাসী মানসিকতা নিয়ে খেলতে নামো। শুভেচ্ছা রইল। গোটা দেশ তোমাদের সাফল্যের জন্য প্রার্থনা করছে।

প্রসঙ্গত, কিছু দিন আগেই দুষ্কৃততকারীর গুলিতে জখম হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান। আপাতত তিনি ঘরবন্দি। তার মধ্যেই সেমিফাইনালে পাকিস্তানের জয়ের পর টুইট করে শুভেচ্ছা জানান ক্রিকেটারদের। ইমরান লেখেন, দুর্দান্ত জয়ের জন্য বাবর আজ়ম এবং গোটা দলকে অনেক শুভেচ্ছা। সেই ম্যাচের আগেও ইমরান টুইট করেন। লেখেন, গোটা দেশের পক্ষ থেকে বাবর আজম এবং গোটা দলের জন্য আমার প্রার্থনা থাকল। আমরা চাই তোমরা শেষ বল পর্যন্ত লড়ে যাও।

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit