বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
চোট শঙ্কায় তানজিদ, অনুশীলনে আঙুলে বলের আঘাত পেলেন মুশফিক খাবারের প্যাকেটে করে এলো তেলাপোকা, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অভিনেত্রীর উপগ্রহের দাপটে ম্লান রাতের আকাশ, ব্যাহত মহাকাশ গবেষণা শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর সম্ভাবনা, যা বললেন সিমন্স যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি আয়ের চেয়ে লাগামহীন ব্যয়, রেকর্ড ৪০ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বিশ্ব মশা দিবস আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের

নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়ল নীল নদে, নিহত ২১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক :মিশরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নীল নদে পড়ে গেলে তিন শিশু-সহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। 

স্থানীয় সময় শনিবার বিকেলের এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে ডাকাহলিয়া প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্ভবত স্ট্রিয়ারিং হুইলের গোলমালের কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তার পর সোজা গিয়ে পড়ে নীল নদের খাদে। এসময় বাসে ৩৫ জন যাত্রী ছিল।

মিশরের এই এলাকায় দুর্ঘটনার খবর বিরল নয়। গত জুলাইয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে গিয়ে ধাক্কা মারে একটি বাস। তাতে ২৩ জনের মৃত্যু হয়, আহত হন ৩০ জন। অক্টোবরেও একটি মিনিবাসে ধাক্কা মারে একটি ট্রাক। তাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

কিউএনবি/অনিমা/১৩.১১.২০২২/সকাল ১১.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit