বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

ফরিদপুরে সমাবেশ শেষ হতেই ঘুরলো বাসের চাকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২৭৮ Time View

ডেস্কনিউজঃ ফরিদপুরে বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরপরই বাস চলাচল শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হয়। এর পরপরই ঘুরতে শুরু করে বাসের চাকা। অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার সকল বাসই সচল হয় বিএনপির সমাবেশের পর।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা গণমাধ্যমকে বলেন, আমাদের সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল শুরু হয়েছে। এতে প্রমাণিত হয়, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এই ধর্মঘট। ফরিদপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির জানান, যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই বাস ধর্মঘট তুলে নেয়া হয়েছে।

উল্লেখ্য, ফরিদপুর জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে দু’দিনব্যপী ধর্মঘটের ডাক দেয়া হয়। শুক্রবার সকাল ৬টা থেকে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে তিন চাকার যান বন্ধের দাবিতে ৩৮ ঘণ্টার এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তবে বিএনপি নেতারা শুরু থেকেই অভিযোগ করেন, শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে সরকার ও প্রশাসনের ইন্ধনে এই বাস ধর্মঘট ডাকা হয়েছে।

কিউএনবি/বিপুল/১২.১১.২০২২/ রাত ৯.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit