রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সকলের প্রতি ‘সতর্কবার্তা’ দিলেন আফজাল হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৫৫ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশের বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন অভিনেতা। প্রায় দেড় মাস আগে আইডিটি হ্যাক হলেও এখনো সেটি উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি নিয়মিত ফেসবুকে সক্রিয় ছিলাম। কিন্তু প্রায় দেড় মাস হলো নিজে কোনো পোস্ট করতে পারছি না। তারপর বুঝতে পারি আইডিটি আসলে আমার নিয়ন্ত্রণে নেই। এরপর অনেক চেষ্টা করেও আইডিটি ফেরত আনতে পারিনি। ’

এ প্রসঙ্গে আফজাল হোসেন আরো বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি যে, আমার ফেসবুক আইডিটি আমার কন্ট্রোলে নেই। কারা কখন আমার আইডিটি হ্যাক করেছে নিজেরও জানা নেই। বেশ কিছুদিন ধরে আমি ফেসবুকে লিখতে পারছি না। অনুগ্রহপূর্বক কেউ ভুল বুঝবেন না। ’আইডিটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান অভিনেতা। আইডির বিষয়ে সবাইকে সতর্ক করে অভিনেতা বলেছেন, আপাতত তাঁর ফেসবুক আইডির সঙ্গে যোগাযোগ না রাখতে। কারণ যারা হ্যাক করেছে তারা নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য নিয়ে করেছে। তাই কোনো ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মেসেজ কারো কাছে গেলে সেটার কোনো উত্তর না দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি। আইডি ফেরত পেলে সকলকে জানাবেন তিনি, এমনটাই বলেছেন অভিনেতা।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘বোধ’। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। এতে আরো অভিনয় করেছেন রুনা খান, শাজাহান সম্রাট, সারাহ আলম, সায়েদ বাবু প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit