রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

থেমে গেল ‘ব্যাটম্যান’ কেভিন কনরয়ের কণ্ঠ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : ব্যাটম্যান চরিত্রে কণ্ঠ দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মাতিয়ে রেখেছিলেন কেভিন কনরয়। জনপ্রিয় সেই কণ্ঠ আর শোনা যাবে না। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন অভিনেতা ও কণ্ঠশিল্পী কেভিন। বৃহস্পতিবার তার মৃত্যু হয় বলে জানিয়েছে ওয়ার্নার ব্রাদার্স।

ব্যাটম্যানের চরিত্রে কেভিনের কণ্ঠদানের শুরুটা ১৯৯২ সালে। ‘ব্যাটম্যান: দ্য অ্যানিমেটেড সিরিজ’টি চলেছিল ’৯৬ পর্যন্ত। সেই শুরু। তার পর থেকে ১৫টি চলচ্চিত্র এবং ৪০০টিরও বেশি টেলিভিশন পর্বে ব্যাটম্যানের চরিত্রের সঙ্গে নিজের গলাকে যেন অবিচ্ছেদ্য করে তুলেছিলেন কেভিন। বস্তুত, তাকে ছাড়া ব্যাটম্যানকে ভাবাই যেত না। ব্যাটম্যানকে নিয়ে তৈরি হওয়া একাধিক ভিডিও গেমেও কেভিন কণ্ঠ দিয়েছেন।

১৯৫৫-এর ৩০ নভেম্বর নিউইয়র্কের ওয়েস্টবারিতে জন্ম কেভিনের। কানেটিকাটে বড় হয়ে ওঠা। প্রশিক্ষণ নিয়ে শুরু করেন অভিনয়জীবন। ‘ডায়নাস্টি’, ‘ট্যুর অফ ডিউটি’, ‘ওহারা’-র মতো একাধিক টিভি সিরিজে সাফল্যের সঙ্গে কাজ করেন। ১৯৯২ সালে ব্যাটম্যান সিরিজে কণ্ঠদান শুরু করেন। তিন দশক পেরিয়েও যে সিরিজ আজও মানুষের অত্যন্ত প্রিয়।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit