রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দ্বিতীয়বার ভারত সফরে যাচ্ছে ‘শিরোনামহীন’

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : আবারো গান শোনাতে ভারতে যাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। রবিবার (১৩ নভেম্বর) ভারতে যাবেন ব্যান্ডের সদস্যরা।  এদিন রাতে পশ্চিমবঙ্গের মেদেনীপুরের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে লাইভ পারফর্ম করবে শিরোনামহীন। এর আগে, চলতি বছরের মে মাসে প্রথমবার ভারতে কনসার্ট করে দলটি। আর প্রথম কনসার্টেই সাড়া ফেলে দেয় কলকাতায়। ছয় মাসের ভেতরে, ভারতে এটা তাদের দ্বিতীয় সফর।

ব্যান্ডের সদস্যরা জানান, শিরোনামহীন যেহেতু বাংলায় গান পরিবেশন করে, প্রবাসে গান শোনাবার ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গান শোনাবার অভিজ্ঞতা হয়। পশ্চিমবঙ্গের ভাষা বাংলা বিধায় শ্রোতাদের গান শোনানোর অভিজ্ঞতা আমাদের কাছে অনন্য। এর আগে কলকাতায় আমাদের সঙ্গে কন্ঠ মিলিয়েছেন দর্শক-শ্রোতারা। আশা করছি, বাকুড়া তেও আমরা সুন্দর কিছু মুহুর্তের স্মৃতি নিয়ে ফিরবো।

ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও দলনেতা জিয়াউর রহমান বলেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশি ব্যান্ডের শ্রোতা অনেক। বাংলা গানে তারা বাংলাদেশি ব্যান্ডের গানগুলোকেই পছন্দের তালিকায় শীর্ষে রাখে। বাংলাদেশি ব্যান্ড জনপ্রিয়তায় বাংলাদেশের চেয়ে কোনো অংশেই সেখানে কম নয়। আমরা পশ্চিমবঙ্গ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেইজে প্রচুর সাড়া পাই এবং পারফরম্যান্স এর জন্য আমন্ত্রণ পাই। যদিও, আর্টিস্টদের জন্য যাতায়াতের পারমিশন প্রক্রিয়া সংক্রান্ত জটিলতায় অনেক ক্ষেত্রেই সাড়া দিতে পারি না।

তিনি আরো যোগ করেন, ইউরোপের ওপেন বর্ডার সংষ্কৃতি থাকলে, আমাদের আরো অনেক বেশি পারফরম্যান্স করতে হতো পশ্চিমবঙ্গে।

ব্যান্ডের গায়ক শেখ ইসতিয়াক বলেন, এবার সফর শেষে, দেশে ফিরেই আমাদের সপ্তম অ্যালবাম প্রকাশ করার ইচ্ছে আছে, যা একটি ডাবল অ্যালবাম হিসেবে কালেক্টর দের জন্য রিলিজ হবে। এখানে এপিসোড ১ ও ২ দুটা ভলিউম থাকবে।

এল আর বি ব্যান্ডের ম্যানেজার এবং সাউন্ড ইঞ্জিনিয়ার শামিম আহমেদ ও সফরে শিরোনামহীনের সঙ্গে যুক্ত হয়েছেন।

শিরোনামহীনের বর্তমান লাইনআপ: জিয়াউর রহমান জিয়া (বেজ), কাজী আহমেদ শাফিন (ড্রামস), শেখ ইশতিয়াক (ভয়েস), সাইমন চৌধুরী (কি-বোর্ড) ও দিপু সিনহা (গিটার)।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit