সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্স স্কোয়াডে কোনো ‘ফরাসি খেলোয়াড়’ নেই: স্পেনের সাবেক প্রধানমন্ত্রী নিজেরা ঠিক না রাখলে, অন্য কেউ এদেশ ঠিক করে দেবে না: প্রধানমন্ত্রী

বিপদগ্রস্ত পরিবারের পাশে ‌‘টাইটানিক’ তারকা কেট

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ‌‘টাইটানিক’ খ্যাত তারকা কেট উইন্সলেট। ক্যারেলিন হান্টারের ১২ বছর বয়সী কন্যা ফ্রেয়া সেরিব্রাল পালসিতে ভুগছে। শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণ তাকে অক্সিজেনের ওপর নির্ভর করতে হয়। এদিকে ফ্রেয়ার লাইফ সাপোর্ট সিস্টেম পরিচালনা করতে গিয়ে জ্বালানি বিল দিতে কষ্ট হচ্ছিল ক্যারোলিনের। বিবিসি জানিয়েছে, কেট ওই পরিবারের সহায়তায় ১৭ হাজার ডলার দিয়েছেন।

৪৯ বছর বয়সী ক্যারোলিন জানান, আমাদের পরিবারকে বেদনায়দায়ক পরিস্থিতি মধ্য দিয়ে যেতে হচ্ছে। এক সময় মনে হয়েছে হাল ছেড়ে দিই। কেটের অনুদানের খবর শুনে আমি কেঁদেছি। আমি ভাবতেই পারিনি এটা সত্য। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

স্কটল্যান্ডের টিলিকল্ট্রিতে থাকে ক্যারোলিন পরিবার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো ইউরোপেও তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। ক্যারোলিনের আয়ও খুব বেশি নয়। খরচ বাঁচাতে বেশিরভাগ রুমের তাপনিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ করে রাখেন তিনি। সামনে শীত কীভাবে পার করবেন তাই নিয়ে দুশ্চিন্তায় আছেন ক্যারোলিন।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit