শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

গুপ্তচরবৃত্তি: ব্রিটিশ দূতাবাসের সাবেক কর্মী অভিযুক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেসক্ : আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাজ্যের পোটসডামে বসবাসকারী ডেভিড বালান্ট্যানি স্মিথ বার্লিনে ব্রিটিশ দূতাবাসে নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন। ২০২১ সালের আগস্টে তাকে গ্রেফতার করে যুক্তরাজ্যে ফিরিয়ে আনা হয়। এ মাসের ৪ তারিখ ৫৮ বছর বয়সী ডেভিডকে ৮টি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। 

স্মিথকে যে ৮টি অপরাধের দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বরে বার্লিনে রাশিয়ার সামরিক এটাশে মেজর জেনারেল সেরগেই চুকুরভকে তথ্য প্রদান। এছাড়া শত্রু রাষ্ট্র বিশেষ করে রাশিয়ার চাহিদা অনুযায়ী ব্রিটিশ দূতাবাস সম্পর্কিত তথ্য দেয়ার কথা তিনি স্বীকার করেছেন।
 
এদিকে স্মিথের ইলেক্ট্রনিক্স ডিভাইসে এমন একটি চিঠি পাওয়া গেছে যেটি ২০২০ সালের মে মাসে রাশিয়ান দূতাবাসের এক কর্মীকে পাঠানো হয়েছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, জার্মানিতে স্মিথের যে ইনকাম ছিল তার বাইরেও অতিরিক্ত খরচ করতেন স্মিথ। এ অর্থ পুরোটাই রাশিয়া সরবরাহ করতেন বলে জানিয়েছেন তিনি।
 
  এছাড়া আট বছর ধরে কাজ করার পরেও সে ব্রিটিশ দূতাবাসকে ঘৃণার চোখে দেখতেন। সমকামীদের সমর্থনে ব্রিটিশ দূতাবাসে পতাকা উড়ানোর পর সে দূতাবাসকে ঘৃণা করা শুরু করে। আর এই সুযোগ নেয় রাশিয়ান গোয়েন্দারা, এ ঘটনায় স্মিথের ১৪ বছর জেল হতে পারে বলে জানিয়েছে আল জাজিরা। 

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit