শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ফরিদপুরের মঞ্চেও খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ২টি চেয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২১১ Time View

ডেস্কনিউজঃ দেশের অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চেও দু’টি চেয়ার রাখা হয়েছে।

মঞ্চে প্রধান অতিথির চেয়ারের পাশেই খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত এ দু’টি চেয়ার রাখা হয়েছে।

চলমান বিভাগীয় গণসমাবেশ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ।

গণসমাবেশ সকাল ১১টা থেকে শুরু হয়। দুপুরে সমাবেশ মঞ্চে যোগ দেন প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর পৌনে ২টার দিকে তিনি মঞ্চে আরোহন করেন। তার সাথে গণসমাবেশ মঞ্চে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

কিউএনবি/বিপুল/১২.১১.২০২২/বিকাল ৪.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit