শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

দেশে নিজেকে মৃত দেখিয়ে অন্য পরিচয়ে ভিনদেশে

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেসক্ : যুক্তরাজ্যের একটি আদালতের বিচারক বলেছেন, গত বছর স্কটিশ হাসপাতালে গ্রেপ্তার হওয়া একজন ব্যক্তি যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে আসা নিকোলাস রসি। লোকটি নিজের নাম আর্থার নাইট দাবি করেছেন।

কিন্তু এডিনবরা শেরিফ কোর্ট বলেছে, লোকটির ট্যাটু এবং আঙুলের ছাপ যুক্তরাষ্ট্রের নিকোলাস রসির সাথে মিলেছে। যুক্তরাষ্ট্রে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে রসির বিরুদ্ধে।

এ কারণে বর্তমানে তার প্রত্যর্পণ চাইছে যুক্তরাষ্ট্র। অভিযোগ উঠেছে, নিজেকে মৃত দেখিয়ে বিচার প্রক্রিয়া থেকে বাঁচতে ভ্ন্নি পরিচয়ে স্কটল্যান্ডে পালিয়ে গেছেন রসি। অন্যদিকে গত বছরই তিনি দাবি করেছেন, তার নাম আর্থার নাইট; আয়ারল্যান্ডের একজন অনাথ হিসেবেও দাবি করেছেন; যিনি কখনো যুক্তরাষ্ট্রে যাননি।

তিনি এটাও দাবি করেছেন যে, নিকোলাস রসির শরীরে থাকা স্বতন্ত্র ট্যাটুগুলো তার শরীরে এঁকে দেওয়া হয়েছে গ্লাসগোর একটি হাসপাতালে অচেতন অবস্থায় পড়ে থাকা অবস্থায়।

কিন্তু তিন দিনের শুনানির পর শেরিফ নরম্যান ম্যাকফ্যাডিন বলেছেন, আর্থার নাইট হিসেবে নিজেকে দাবি করা লোকটি প্রকৃতপক্ষে নিকোলাস রসি।

মামলা চলা অবস্থায় রসি কমপক্ষে ছয়জন আইনজীবীকে বদলেছেন। কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তার স্ত্রী মিরান্ডা নাইট শুনানির সময় আদালতে সাক্ষ্য দিয়েছেন, তার স্বামী কোনো ইঙ্গিত দেননি যে- তিনি সত্যিই নিকোলাস রসি।

তার বিয়ের সার্টিফিকেট আদালতে উপস্থাপন করা হয়েছে। সেখানে তিনি নিজেকে নিকোলাস ব্রাউন হিসেবে উল্লেখ করেছেন।  

আদালতে হুইলচেয়ারে বসে উপস্থিত হয়েছেন ওই ব্যক্তি। ২০০৮ সালে ২১ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit