সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই হরমুজ প্রণালি আবার বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ইরানের বড় হামলা ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্রের ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭ ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন ইরানের টার্গেট তালিকায় ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা? জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, তালিকায় কী আছে বাংলাদেশ দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানবে না চীন

সালমানের একাধিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দীপিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে কাজ করতে চান না এমন নায়িকা খুজে পাওয়া মুশকিল। কিন্তু এই মুশকিলের মোকাবিলা করেছেন হার্টথ্রব সুপারস্টার দীপিকা পাডুকোন। মজার ব্যাপার হলো, সালমান খান ঠিকই ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তা ফিরিয়ে দিয়েছিলেন দীপিকাই।

২০০৭ সালে ওম শান্তি ওম দিয়ে ডেবিউ করেন দীপিকা। একই দিনে মুক্তি পেয়েছিল সালমান খানের ‘সাওয়ারিয়া’। একদম শুরুর সময় থেকেই সালমান কাজ করতে চাইতেন দীপিকার সঙ্গে। এদিকে রণবীরপত্নী আবার চরিত্র পছন্দ না হওয়ায় বারবার ফিরিয়ে দিয়েছেন সেসব প্রস্তাব। এমনকি সালমানের পক্ষ থেকে সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’, সাজিদ নাদিয়াদওয়ালার ‘কিক’-এর অফার গিয়েছিল দীপিকার কাছে। তবে নায়িকা তা ফিরিয়ে দেন। আর তারপরেই নাকি সালমান ঠিক করেন তিনি আর কাজ করবেন না দীপিকার সঙ্গে।

এরই মাঝে শোনা যায়, সঞ্জয় লীলা বানশালি বানাতে চলেছেন ‘ইনশাল্লাহ’। তত দিনে বানশালির তিনটি ছবিতে কাজ করে ফেলেছেন নায়িকা- রামলীলা, বাজিরাও মাস্তানি সেই সময়ে ব্যাপক প্রশংসাও পেয়েছিল। তখন দীপিকা চেয়েছিলেন চার নম্বর ছবিটাও বলিউডের এই বিখ্যাত পরিচালকের সঙ্গে করবেন। তবে সেই অফার পরে চলে যায় আলিয়ার কাছে। বানশালিই চেয়েছিলেন আলিয়া আর সালমানকে নিয়ে নতুন জুটি বানাতে। যদিও পরে এই সিনেমার কাজই বন্ধ হয়ে যায়।

আপাতত সালমান খান শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর। এরপর আসবে টাইগার সিরিজের ৩ নম্বর সিনেমা ২০২৩-এর শেষে। শাহরুখ খানের পাঠান ছবিতে কেমিও করার কথা আছে ভাইজানের।

এদিকে দীপিকার হাতেও ভরপুর কাজ। তাকে শেষ দেখা গিয়েছিল ‘গেহেরাইয়া’-তে। শাহরুখের সঙ্গে আসছে দীপিকার ‘পাঠান’। যাতে প্রায় পাঁচ বছর পর কামব্যাক করছেন শাহরুখ খান নিজেই। এ ছাড়া হাতে রয়েছে প্রভাসের সঙ্গে প্রজেক্ট কে আর ইন্টার্নের হিন্দি রিমেক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit