বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আলো জ্বালিয়ে না নিভিয়ে, কী ভাবে ঘুমালে শরীরের ক্ষতি হতে পারে?

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১১৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আলো জ্বালিয়ে ঘুমিয়ে পড়া ডেকে আনতে পারে বড় বিপদ। ঘুমিয়ে থাকার সময় নূন্যতম আলোও কিছু মানুষের মধ্যে বাড়িয়ে দিতে পারে স্থূলতা, উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিসের ঝুঁকি, দাবি আমেরিকার এক দল গবেষকের।

আলো না নিভিয়েই শুয়ে পড়েন রাতে? সাবধান! এই অভ্যাসই ডেকে আনতে পারে বিপদ। আমেরিকার এক দল গবেষকের দাবি, শোয়ার সময়ে নৈশবাতি জ্বালিয়ে রাখার অভ্যাস মোটেই ভাল নয়। ঘুমানোর সময় নূন্যতম আলো জ্বালানো থাকলেও তা প্রবীণদের মধ্যে বাড়িয়ে দিতে পারে স্থূলতা, উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিসের ঝুঁকি, এমনটাই দাবি গবেষকদের।

বিজ্ঞান বিষয়ক পত্রিকা স্লিপ-এ প্রকাশিত হয়েছে আমেরিকার নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানীর করা একটি গবেষণা। ৬৩ থেকে ৮৪ বছর বয়সি প্রবীণদের ঘুমের উপর আলোর প্রভাব নিয়ে গবেষণাটি চালানো হয়। মোট ৫৫২ জন ব্যক্তি অংশ নিয়েছিলেন এই গবেষণায়। অংশগ্রহণকারী ব্যক্তিদের ২ ভাগে ভাগ করে করে পরীক্ষা চালান বিজ্ঞানীরা। প্রথম ভাগে ছিলেন এমন কিছু মানুষ যারা দিনে অন্তত ৫ ঘণ্টা ঘুমিয়েছেন। ঘুমের সময় কোনও রকম আলো ছিল না, পুরোপুরি অন্ধকারে ঘুমিয়েছেন তাঁরা। দ্বিতীয় দলের ব্যক্তিরা ঘুমানোর সময় অল্প হলেও আলো জ্বালিয়ে শুয়েছেন।

গবেষণার ফলাফল বলছে, যাঁরা আলো পুরোপুরি নিভিয়ে শুয়েছেন, তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যা তুলনামূলক ভাবে কম দেখা গিয়েছে। শুধু তাই নয়, তাঁদের ক্ষেত্রে কম দেখা গিয়েছে উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিসের আশঙ্কাও তুলনামূলক ভাবে দ্বিতীয় দলের চেয়ে কম, দাবি গবেষকদের। তবে গবেষণার ফলাফল যা-ই বলুক, ঠিক কেন এমন হচ্ছে তা নিয়ে নিশ্চিত নন গবেষকরা। পাশাপাশি, তাঁদের মতে যদি রাতে বাথরুমে যাওয়া বা অন্য কোনও কাজে মধ্যরাতে ওঠার দরকার হয়, তবে আলো জ্বালাতেই হবে। বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে রাতে আলো পুরোপুরি নিভিয়ে শোয়া কিছুটা অসুবিধাজনক। তাই গোটা বিষয়টি নিয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit