রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

পরীমনির অভিযোগের বিষয় এবার মুখ খুললেন রাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি গত কয়েক দিন ধরে বেশ আলোচনায় আছেন। সেটা হচ্ছে মিম ও স্বামী রাজের সম্পর্ক নিয়ে। এমনকি শরিফুল রাজের মেসেজিংয়ের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। এবার সে স্ক্রিনশট নিয়ে মুখ খুললেন পরীমনি স্বামী শরিফুল রাজ। এ বিষয় গণমাধ্যমকে রাজ জানিয়েছেন, বিদ্যা সিনহা মিমের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথাও সামনে এনেছেন পরীমনি। কিন্তু আমার বিরুদ্ধে কেন এমন অভিযোগ আনল জানি না। আমি রীতিমতো শকড। আমার বিরুদ্ধে পরীর আনীত সব অভিযোগই মিথ্যা।

রাজ আরও বলেন, আমি আমার যেকোনো কাজের প্রতিই যত্নশীল। সংসারের প্রতি তো আরও যত্নশীল। সংসার, স্ত্রী, সন্তান ফেলে অন্য সম্পর্কে জড়াব, এমন অনৈতিক কথা ভাবতেই পারি না। আমার কথা হলো- যে যাই বলুক, যে কারণেই বলুক, আমি এসব নিয়ে মোটেও বিচলিত নই। কারণ মিথ্যা কখনো স্থায়ী হয় না। তিনি বলেন, পরী কেন ওইসব স্ট্যাটাস দিয়েছে তা পরীই বলতে পারবে। তাকেই প্রশ্ন করুন। আমার বিশ্বাস সেই সব ক্লিয়ার করবে। আমি শুধু বলব, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। বিন্দুমাত্রও সত্যি নেই।

সংসার ভাঙার বিষয় জানতে চাইলে রাজ বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি যে, হুট করে সংসার ভেঙে যাবে। আমরা ভালোবেসে বিয়ে করেছি। পরীকে আমি অনেক ভালোবাসি এবং ভালোবেসে যাব। আমাদের একটি আদরের সন্তানও আছে। তাই আমি বলব, পরী যদি নিজের অজান্তে কোনো ভুল বুঝে থাকে তবে সে তার সুচিন্তা দিয়ে সবকিছু স্বাভাবিক করবে ও সামলে নেবে। আমার আর বলার কিছু নেই।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর গভীর রাতে স্বামী শরিফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা মিমকে জড়িয়ে স্ট্যাটাস দেন পরীমনি। একই স্ট্যাটাসে রাজ-মিম জুটির পরাণ ও দামাল ছবির পরিচালক রাফিকেও ‘দালাল’ বলে আখ্যায়িত করেন। আর মিমকে বলেন নিজের স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে। 

ফেসবুকে পরীমনির এমন স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পরই মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কারও নাম উল্লেখ না করেই নিজের অবস্থান পরিষ্কার করেন। এরপর পরীমনি আরেকটি স্ট্যাটাস দেন মিমকে নিয়ে। সেই স্ট্যাটাসে মিমের সঙ্গে তার কথাবার্তার স্ক্রিনশটাও ফাস করেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit