সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই হরমুজ প্রণালি আবার বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ইরানের বড় হামলা ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্রের ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭ ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন ইরানের টার্গেট তালিকায় ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা? জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, তালিকায় কী আছে বাংলাদেশ দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানবে না চীন

নিজেকে নিজেই বিয়ে করা সেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, অতঃপর…

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : কনিষ্কা সোনি, একজন ভারতীয় অভিনেত্রী। নিজেকে নিজেই বিয়ের ঘোষণা দিয়ে চলতি বছরের আগস্টে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

সে সময় তাকে নিয়ে শুরু হয় ব্যাপক চর্চা। এবার সেই কনিষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নেটমাধ্যমে! এও কি সম্ভব? সোশ্যাল মিডিয়ায় এই খবরে চক্ষু চড়কগাছ নেটাগরিকদের। 

কনিষ্কা অবশ্য এই মুহূর্তে ছুটির মেজাজে রয়েছেন। বর্তমানে তিনি রয়েছেন নিউইয়র্কে। সেখানকার একটি পার্কে মজাদার কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আর সেই ভিডিও দেখার পরই কনিষ্কা সোনির অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। 

তবে তা নিয়ে মুখ খুলেছেন কনিষ্কা। তিনি জানিয়েছেন, “ভুড়ি কিংবা চর্বির কারণে তাকে অন্তঃসত্ত্বা ভাবাটা একেবারেই যুক্তিযুক্ত নয়।”

অভিনেত্রীর সাফ কথা, তিনি সেলফ ম্যারেড হলেও সেলফ প্রেগন্যান্ট নন। বিদেশে ছুটির কাটানোর কারণেই মন ভরে খাচ্ছেন মুখরোচক খাবার। জানিয়েছেন, একটু বেশি মাত্রায় পিৎজা, বার্গার খাওয়ার জন্যই হালকা ভুড়ি বেড়েছে। ওজনটাও বেশ বেড়ে গেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit