রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

নওগাঁয় জেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৭৩ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি :  নওগাঁয় জেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন উপলক্ষে সাকির্ট হাউস থেকে একটি মোটরশোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে সদর উপজেলায় গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আলমগীর সিকদার লোটন। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও নওগাঁ জেলা জাতীয় পার্টির আহবায়ক এড.মো. তোফাজ্জল হোসেন সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ নরুল ইসলাম তালুকদার এমপি।

নওগাঁ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইফতারুল ইসলাম বকুলের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সরদার শাহজাহান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, আহম্মেদ শফি রুবেল, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মাদ রাজু, জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এড.জুলফিকার হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তিতাস মোস্তফা,আলাউদ্দিন মৃধা প্রমূখ সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নওগাঁ জেলার সকল উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit