রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

তোমাদের মাঝ রাতের ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে: পরীমনি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা পরীমনি ও মিমের দ্বন্দ্বে সিনেমাপাড়া ও সোশ্যাল মিডিয়ায় স্নায়ুযুদ্ধ বেশ জমে উঠেছে। মূলত ফেসবুকে দুই নায়িকার পাল্টাপাল্টি স্ট্যাটাসে তাদের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসে। মূলত স্বামী অভিনেতা শরিফুল রাজকে নিয়ে মিমের সঙ্গে পরীমনির সম্পর্কের টানাপোড়েন। পরীমনির মতে রাজ-মিমের ‘অতি মাখামাখি’ তার সংসারের সুখ কেড়ে নিয়েছে। 

শুক্রবার ভোর সাড়ে ৪টার পর মিম ও রাজকে নিয়ে আবারও নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। ফেসবুক পোস্টে পরীমনি বলেন, ‘আসেন তা হলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল— আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা ১০ জন আননোন লোকে বলতেই পারে; কিন্তু তুমি কি করে এটি বলো? যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি— রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটি তোমরাও চাও।’

তিনি বলেন, ‘তোমার মাও সেদিন আমাদের লিভিংরুমে আমার সঙ্গে এ নিয়ে কত কথা বললেন। এই তো সেদিন ইনফিনিটি সিজন-২ এর জন্য তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম— রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’

মিমকে উদ্দেশ করে পরীমনি বলেন, ‘কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ— সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই— এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’তিনি আরও লেখেন, ‘আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন, তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতটা জেলাস ছিলাম। নেন কমেন্ট বক্সে দিলাম একটু নমুনা।’

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit