রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

পরীমনির ইঙ্গিতপূর্ণ পোস্ট: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মিমের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিমের জীবনে বিশেষ দিন আজ। জন্মদিনের প্রথম প্রহরে তাকে এবং শরিফুল রাজকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন আরেক নায়িকা পরীমনি। বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

স্বামী শরিফুল ইসলাম রাজকে উদ্দেশ্য করে পরীমনি লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি।’ মিম-রাজকে ট্যাগ করে পরীমনি কেন এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সে বিষয়ে কিছুই লেখেননি। তবে দিনভর ঢালিউডপাড়া সরগরম ছিল এই পোস্ট নিয়ে। অনেকেই বলাবলি করছেন, মিমের সঙ্গে রাজের ঘনিষ্ঠতার দিকে ইঙ্গিত করেছেন পরীমনি। এই দুজনের বিয়েবহির্ভূত সম্পর্ক মানতে পারছেন না পরী।

বৃহস্পতিবার বেলা পৌনে ৩টায় ফেসবুকে পোস্ট দিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন নায়িকা মিম। তবে পোস্টে পরীমনি ও রাজ কারোই নাম নেননি তিনি। সেখানে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। মিম তার পোস্টে লেখেন- ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।

মিমের ভাষায়, ‘পরাণ’ ও ‘দামাল’ যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একইরকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরু দায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয় জীবন গড়ে তোলার চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব। মিম তার পোস্টে আরও লেখেন- ‘আমি কাজ করছি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে।

শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সবার মন জয়ের চেষ্টা করছি প্রতিনিয়ত। কখনেই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দেইনি; যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোনো ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন- এখন যে বা যারা কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই।’

মিম কিছুটা বিরক্তি হয়ে লেখেন- ‘তবে এসব নিয়ে বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেব। ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারও কোনো ধরনের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।’গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে মিম লেখেন- ‘আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সবসময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরনের সত্যতা যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না। কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্ট করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হতে হবে। আপনাদের ভালোবাসার বিদ্যা সিনহা মিম।‘

বুধবার রাত সোয়া ২টার দিকে হঠাৎ করেই স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পরিচালক রায়হান রাফির ওপর চটেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’ ও ‘দামাল’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সেখানে জুটি বেঁধেছেন রাজ-মিম। এই জুটি দর্শকদের মন কেড়েছে। পরীমনির সন্দেহ মিমের সঙ্গে রাজের ঘনিষ্ঠতা বাড়ছে। পোস্টে চিত্রনায়িকা মিমের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন পরীমনি।

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit