সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানবে না চীন কাতারের সাবেক আমির শেখ হামাদের নামাজে জানাজা অনুষ্ঠিত ২০ হাজার ফুট ওপরে ভাঙল উড়োজাহাজের জানালা, বাতাসে ছিটকে যাচ্ছিলেন বৃদ্ধ! খামেনির জানাজায় মুখোশ পরা রহস্যময় ব্যক্তির পরিচয় জানা গেল ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলেননি মেসি তুলতে গিয়েছিলেন ৩ হাজার টাকা, অ্যাকাউন্টে দেখলেন ৭৬০ কোটি! নেপথ্যে কী? হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ইরানের সতর্কতা ভারতে মাস্ক পরে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিল কন্ডাক্টর হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য খোলা: দাবি ট্রাম্পের ট্রাম্প-নেতানিয়াহুর কপালে বন্দুকের নিশানা, ১৩ বিশ্বনেতার প্রতি প্রতিশোধের বার্তা ইরানের

অস্কারজয়ী পরিচালকের হলিউড ছবিতে অভিনয় করবেন আলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : লখনউতে ৪ অক্টোবর রিচা চড্ডার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন আলি ফজলে। বিয়ের জন্য এক মাসের সাময়িক বিরতিও নেন।  ছুটি শেষ হতেই ফের কাজে ফিরছেন দুবার অস্কারজয়ী তথ্যচিত্র পরিচালক বিল গাটেনটাগের নতুন ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে।

নতুন এই ছবির নাম ‘আফগান ড্রিমারস’। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের প্রেক্ষাপট নিয়ে সিনেমাটি নির্মিত করা হবে। নতুন এই সিনেমাটি নিয়ে আলি জানিয়েছেন, ‘এ রকম বড় মাপের একজন পরিচালকের ছবির অংশ হতে পেরে আমি প্রচণ্ড খুশি এবং উত্তেজিত। এ রকম একটা গল্পকে দর্শকদের সামনে নিয়ে আসার প্রয়োজন ছিল। আর সেই গল্পে আমিও রয়েছি বলে আরও ভালো লাগছে।’

ছবিতে সামগ্রিকভাবে পুরুষতান্ত্রিক সমাজে আফগান নারীদের লড়াইকেও তুলে ধরা হবে। ছবিতে কেন্দ্রীয় নারীর চরিত্র রোয়া অভিনয় করেছেন কানাডার অভিনেত্রী নিকোল বুশেরি।

মরোক্কোতে ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে। মরক্কো ছাড়াও বুদাপেস্টে এই ছবির শুটিং হবে। প্রায় ৫০ দিনের শুটিং শিডিউল রয়েছে ইউনিটের।

উল্লেখ্য, এ হলিউড ছবির আগে চলতি বছরেই আলি অভিনীত মুক্তি পেয়েছিল হলিউড ছবি ‘ডেথ অন দ্য নাইল’। এই ছবিতে আলির সঙ্গে পর্দায় দেখা গেছে গাল গ্যাডোটের মতো অভিনেত্রীকে।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit