সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ চট্টগ্রামসহ ১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত দেশে ফিরলে শেখ হাসিনাকে জেলে যেতে হবে: চিফ প্রসিকিউটর ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই হরমুজ প্রণালি আবার বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ইরানের বড় হামলা ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্রের ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭

মিমের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’, রাজকে যে সতর্কবার্তা দিলেন পরীমনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিমের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী পরীমনি। এ ছাড়া পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে স্বামী রাজকে সতর্কবাণী দিয়েছেন তিনি।

সম্প্রতি রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’ ও ‘দামাল’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সেখানে জুটি বেঁধেছেন রাজ-মিম। এই জুটি দর্শকদের মন কেড়েছে।

পরীমনির সন্দেহ মিমের সঙ্গে রাজের ঘনিষ্ঠতা বাড়ছে। পোস্টে চিত্রনায়িকা মিমের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন পরীমনি। 

সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে পরীমনি লেখেন— সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’

এর পর মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন— ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এ চিত্রনায়িকা লেখেন— ‘এটি এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’

সবশেষে ধন্যবাদও জানিয়েছেন পরীমনি। তবে হঠাৎ করে কেন এমন চটেছেন তিনি তা নিয়ে ধন্দে পড়েছেন নেটিজেনরা। সেই পোস্টে অনেকেই প্রশ্ন করেছেন হঠাৎ করে কী হয়েছে?

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit