রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ঝামেলাপূর্ণ ভিকি-ক্যাটের বিয়ের বছরপূর্তি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি ক্যাটরিনা তার ছবি ‘ফোন ভূত’-এর প্রচারে ‘কপিল শর্মা শো’-তে এসেছিলেন। সেখানেই জানান, তাদের বিয়েতে  দুই পরিবারের মধ্যে একেবারে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল।

কী হয়েছিল ক্যাটের বিয়েতে? বলিউড এই অভিনেত্রী জানান, বিয়ের অনুষ্ঠানে আমার ৭ বোনরা জুতা চুরি নিয়ে যেমন ব্যস্ত ছিল, তেমনি ভিকির এমমাত্র ভাই ও তার বন্ধুরা বরের জুতা আগলে রাখতে অনেক ফন্দিফিকির করেছিল।

এই জুতা চুরি নিয়ে একপর্যায় এমন পরিস্থিতি ঘটে যে, দুপক্ষ জুতা নিয়ে টানাটানি করছিল। তবে শেষমেশ কারা জিতে তা আমি জানতে পারিনি। বিয়েটা নিয়ে ব্যস্ত ছিলাম।

গত ৯ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিল বলিউডের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। গত বছর তাদের বিয়েতে বর পক্ষ আর কনে পক্ষ হুলুস্থুল কাণ্ড বাধালেও এ বছর  বিবাহবার্ষিকীতে অনেকটা নিষ্কণ্টকই কাটাবে ভিক্যাট দম্পতি।

বর্তমানে ক্যাটরিনা ব্যস্ত সময় পার করছে বিজয় সেতুপতির বিপরীতে ‘মেরি ক্রিসমাস’ এবং সালমান খানের বিপরীতে ‘টাইগার ৩’এ দুটি নতুন ছবি নিয়ে।

সূত্র: আনন্দবাজার   

 

 

কিউএনবি/আয়শা/১০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit