সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম

দেশে বাবার ভুল চিকিৎসা হয়েছে, অভিযোগ সোহেল রানার ছেলের

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : রাজধানী ঢাকার একটি হাসপাতালে মুক্তিযোদ্ধা, অভিনেতা ও প্রযোজক-পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে অভিনেতা মাশরুর পারভেজ।

সোহেল রানার চোখের চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রয়েছেন ছেলে মাশরুর পারভেজ ও তার স্ত্রী।

সেখান থেকেই সোমবার রাতে মাশরুর তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিওবার্তায় বাংলাদেশে তার বাবাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।

ভিডিওতে তিনি বলেন, ‘বাবার চোখে ছানির সমস্যার চিকিৎসা করানো হয়েছিল দেশের এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সায়েদুর রহমান। বিষয়টি তারা ধামাচাপা দিতে চেয়েছিল। আমার কাছে সব রিপোর্ট রয়েছে। সেটি দেখলেই বোঝা যায় যে তারা ভুল করেছে।’

এ বিষয়ে আইনিব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন মাশরুর। তিনি বলেন, ‘আমি এভারকেয়ার গ্রুপের বিরুদ্ধে লড়ব। তাদের বিরুদ্ধে লড়া মানে দেশের অনেক পাওয়ারফুল মানুষের বিরুদ্ধে লড়া।

মাশরুর বলেন, ‘আমি জানি না কে আমাদের অভিযোগ নিতে চাইবেন, কিন্তু আমি সেরা আইনজীবীর কাছে যাব। এটা জেতার বিষয় না, আমি চাই মানুষ বিষয়টি জানুক। আমি টাকা ফেরতও চাই না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যেন তারা শাস্তি পায়।’

চলতি বছরের জানুয়ারিতে অসুস্থ হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন সোহেল রানা। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। 

গত ৩০ অক্টোবর সোহেল রানাকে নিয়ে সিঙ্গাপুরে যান মাশরুর ও তার মা।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit