রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

পশমিনার সঙ্গে প্রেম করছেন কার্তিক?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারে সুসময় পার করছেন কার্তিক আরিয়ান। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও সবসময় আলোচনায় থাকে। সারা আলী খানের সঙ্গে একসময় তার সম্পর্ক নিয়ে জোর জল্পনা ছিল। সেই সম্পর্ক থেকে বেরিয়েও এসেছেন দুজনে। হালে গুঞ্জন ছড়িয়েছে, বলিউডের আরেক নবাগতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কার্তিক। সেই নবাগতা হলেন পশমিনা রোশন। সম্পর্কে বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশনের চাচাতো বোন হন পশমিনা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আজকাল কার্তিক ও পশমিনাকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। সেখান থেকেই তাদের সম্পর্ক নিয়ে যত গুঞ্জন। তবে কার্তিক কিংবা পশমিনা কেউ এ নিয়ে মুখ খোলেননি।কার্তিকের শেষ ছবি ‘ভুল ভুলাইয়া টু’ ব্যবসায়িক সফলতা পেয়েছিল। চলতি বছরের মে মাসে মুক্তি পেয়েছিল ছবিটি।

এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘ফ্রেডি’। শুটিং চলছে ‘শেহজাদা’ ও ‘সত্যপ্রেম কী কথা’ ছবি দুটির। এছাড়াও তার হাতে আছে  ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ও ‘আশিকি থ্রি’র কাজ। এদিকে, ‘ইশক ভিশক রিবাউন্ড’ দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে পশমিনার। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit