বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে ঘিরে চক্রান্তের জাল তৈরি করছে ভারত: রিজভী প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ

নরসিংদীতে পরকীয়ার জেরে স্ত্রীকে খুন, স্বামী গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৬৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন।অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন বলেন, পারিবারিক ভাবে ১৩ বছর আগে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আমান উল্লাহর মেয়ে লাভলী আক্তার (৩০) এর সাথে একই উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে সুজন মিয়া (৩৫) বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে ২টি মেয়ে সন্তান রয়েছে।

বিয়ের ৬ বছর পর সুজন মিয়া আর্থিক স্বচ্ছলতার উদ্দেশ্যে বিদেশে পারি জমান। পরবর্তীতে বিদেশ গিয়ে সে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পরে। একারণে দুই মাস আগে সে দেশে ফিরে আসে। দেশে ফিরে আসার পর জানতে পারে লাভলী অন্য এক পুরুষের সাথে পরকিয়ায় জড়িয়ে পরেছে। এতে সে মানসিক ভাবে ভেঙ্গে পরে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।পারিবারিক ভাবে তাদের একাধিক বার মিংমাসার চেষ্টা করা হলেও তা হয়ে উঠেনি। গত শনিবার (৫ নভেম্বর) মধ্যরাতে তাদের মধ্যে তুমুল ঝগড়ার একপর্যায়ে সুজন মিয়া ধারালো ছুরি দিয়ে স্ত্রী লাভলীকে পেটে আঘাত করে পরিবারসহ পালিয়ে যায়।

এঘটনায় নিহতের মা মালেকা বেগম নিজে বাদী হয়ে রায়পুরা থানায় মামলা করে।এর প্রেক্ষিতে গতকাল সোমাবার বিকেলে তথ্য প্রযুক্তির সাহায্যে ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি দরবার শরীফের পাশ থেকে নরসিংদী জেলা পুলিশের একটি টিম আসামি সুজন মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে জিঞ্জাসাবাদে সে অপরাধের বিষয়ে স্বীকার করে। আসামী সুজন মিয়াকে আদালতে সোপর্দ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit