শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

কন্যাসন্তান জন্মালে ফি নেন না! এই চিকিৎসকের গল্পে অবাক হবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নজির সৃষ্টি করেছেন ভারতের মহারাষ্ট্রের এক চিকিৎসক। ডাঃ গণেশ রাখ তার নাম। তার একটি মাল্টিস্পেশালিটি হাসপাতাল রয়েছে। সেখানে কন্যা সন্তান প্রসবের জন্য একটি পয়সাও নেওয়া হয় না। উলটো হাসপাতালের পক্ষ থেকে কন্যার জন্ম উদযাপন করা হয়। সম্প্রতি ডাঃ গণেশ রাখের উদ্যোগের কথা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এক দশক ধরে এই কাজ করে আসছেন তিনি।

ডাঃ গণেশ রাখের হাসপাতালটি রয়েছে পুনের হাডাপসার এলাকায়। মাল্টিস্পেশালিটি হাসপাতালটিতে রয়েছে প্রসূতি বিভাগ। সেখানে বিনামূল্যে কন্যা সন্তান প্রসব করানো হয়। ডাঃ রাখ জানান, গত ১১ বছরে ধরে এভাবেই ‘কন্যা বাঁচাও’ জন আন্দোলন গড়ে তুলছেন তিনি। তার দাবি, এই সময়ে ২ হাজার ৪০০ নবজাতক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এর জন্য তার হাসপাতাল একটি পয়সাও বিল করেনি কখনও। শুধু তাই নয়, ভ্রূণ হত্যা সম্পর্কে মানুষকে সচেতন করা এই হাসপাতালের পক্ষ থেকে।

এছাড়াও কন্যা সন্তানের জন্ম উদযাপন করা হয় কেক কেটে। মিষ্টি বিতরণ করা হয় হাসপাতালের পক্ষ থেকে। সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদযাপন, বলেন চিকিৎসক। তার কথায়, “ছেলে হলে মিষ্টি কেনার বহর লেগে যায়। এমন অনেককে দেখেছি, যারা মেয়ে হলে মুখ দেখতে পর্যন্ত আসেন না। বরং লজ্জায় পড়ে যান। এই কারণেই আমি সচেতনতার প্রচার চালাই। বিনামূল্যে কন্যা সন্তানের প্রসব করাই।”

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit