বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দুই সৈনিকের গল্পে দুই বাংলার আর্তি, শিল্পকলায় বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’ ৭ বছর পর রুপালি পর্দায় ফিরছেন গোবিন্দ, বললেন ‌‌‘আবার শুরু করব’ হরমুজ প্রণালির বিকল্পে নতুন বন্দর গড়ার পরিকল্পনা আমিরাতের জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প, আলোচনায় ইরান ও নির্বাচন চীনের বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়তে পশ্চিমাদের লাগবে ২৩.৬ ট্রিলিয়ন ডলার ইসরায়েলে সরাসরি তেল রফতানি শূন্যে নামাল ব্রাজিল হরমুজ নিয়ে একদিনেই সুরবদল ট্রাম্পের, ২০ শতাংশ ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল টানা ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, কোচ বললেন এখনও কাজ শেষ হয়নি ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা॥ হরমুজ প্রণালি ব্যবহারে ‘ফি নেওয়ার ধারণা’ পছন্দ নয় ট্রাম্পের

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবিতে নিরব

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : ‘স্পর্শ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের চিত্রনায়ক নিরব হোসেন। জানা গেছে, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হবে। ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের নির্মাতা অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। তবে, ছবিটিতে নায়িকা কে হচ্ছেন – তা এখনো চূড়ান্ত হয়নি। 

বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে নিরব বলেন, ‘যৌথ প্রযোজনার ছবি নির্মাণের যে নীতিমালা; সেই নীতিমালা মেনেই ছবিটি নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে তৃতীয়বারের মতো অনন্য মামুনের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এর আগে তার ‘কসাই’ ও ‘অমানুষ’ ছবিতে কাজ করেছি’।

এদিকে, অনন্য মামুন বলেন, ‘নায়ক হিসেবে নিরব চূড়ান্ত হলেও নায়িকার বিষয়টি এখনই প্রকাশ করতে চাচ্ছি না। বাংলাদেশ নাকি ভারত থেকে নায়িকা নির্বাচন করা হবে সে বিষয়ে পরে ঘোষণা করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে ঢাকায় ছবিটির ক্যামেরা অন হবে’। বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করবে অ্যাকশন কাট এন্টারটেইনম্যান্ট ও ভারত থেকে আছে রোল ক্যামেরা অ্যাকশন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit