শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মোগাদিসুতে আত্মঘাতী হামলায় নিহত ১৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর দক্ষিণাঞ্চলে সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।রোববার (৬ নভেম্বর) স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

গারোওয়ে নিউজ পোর্টাল একজন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় একজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এতে বেশ কিছু লোক আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও নতুন নিয়োগপ্রাপ্তরা রয়েছে।

স্থানীয় অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসলামি জঙ্গি গ্রুপ আল শাবাব এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

এদিকে এর আগে বৃহস্পতিবার সোমালিয়ার মধ্যাঞ্চলে হিরান এলাকার এক গ্রামে সরকারি মিলিশিয়া বাহিনী অভিযান চালিয়ে একশরও বেশি আল শাবাব জঙ্গিকে হত্যা করেছে।

মোগাদিসুতে এক সপ্তাহ আগে শিক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে চালানো যমজ গাড়ি বোমা হামলায় অন্তত একশ জন নিহত ও তিনশরও বেশি লোক আহত হয়েছে।

উল্লেখ্য, আল শাবাব গ্রুপ এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে হটিয়ে কঠোর ইসলামি আইনভিত্তিক নিজস্ব শাসন কায়েম করতে চায়।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit