শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নোয়াখালীতে ছাত্রীকে যৌন হয়রানি: শিক্ষক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৩৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) যৌন হয়রানির প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। রোববার (৬ নভেম্বর) বেলা সােয়া ৯টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এর আগে,গতকাল শনিবার সকালে প্রাইভেট পড়তে গেলে বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে যৌন হয়রানি করে একই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো.সাইফুল ইসলাম (৩২)। তিনি একই ইউনিয়নের করিহাটি গ্রামের হোসাইন আহম্মদের ছেলে।   

তালতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাল জানান,গতকাল শনিবার সকালে তালতলা উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে একই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো.সাইফুল ইসলামের কাছে প্রাইভেট পড়তে যায় নবম শ্রেণির এক শিক্ষার্থী। সেখানে গণিত শিক্ষক সাইফুল ইসলাম ওই ছাত্রীকে যৌন হয়রানি করে। কে বা কাহারা এ ধরনের একটি আপত্তিকর ভিডিও গোপনে মুঠোফোনে ধারণ করে নেয়। শনিবার রাত ১১টার দিকে আমি বিষয়টি জানতে পারি। আজ রোববার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখি অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ বিষয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit