বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

ঝালকাঠিতে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই ৪০ লাখ টাকা ক্ষতি

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৫১ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে হোটেলের চুলা থেকে আগুন লেগে ১টি হোটেল ও ২টি মুদি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি। রবিবার দুপুর সোয়াএক টার দিকে ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালকাঠি বরিশাল মহা-সড়কের পেট্রোল-পাম্প মোড়ে জামালের রেস্টুরেন্ট এর চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে জামাল,মেহেদী ও রাসেলের ৩ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেন পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলার ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আল-আমিন বলেন,আগুনের খবর পেয়ে ফায়ার-সার্ভিস কে ফোন করা হলে তারা পেট্রোল-পাম্প মোড় কোনটি তা চিনেন না। তাদেরকে বার বার ফোন করা হলেও প্রায় ৩০মিঃ পরে ফায়ার-সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আসার আগেই আমরা স্থানীয় লোকজনের সহায়তায় পানি দিলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপরে ফায়ার-সার্ভিসের কর্মীরা এসে ঘন্টাব্যাপি চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে। আগুনে খাবার হোটেলসহ ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে প্রাথমিক ধারণায় প্রায় ৩০/৪০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ পারভেজ জানায়, খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেলেও আশপাশের বাড়ি গুলো রক্ষা করা সম্ভব হয়েছে। খাবার হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি। ফায়ার-সার্ভিসের কর্মীদের পাশাপাশি ঝালকাঠি আনসার বাহিনীর সদস্যরা,পুলিশ ও ডিবি পুলিশ কেও আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সহযোগীতা করতে দেখা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit