বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত? আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

‘ভারতের’ প্রথম ভোটার শ্যাম মারা গেছেন, বয়স ১০৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম শরণ নেগি ১০৫ বছর বয়সে মারা গেছেন। ভারতের হিমাচল প্রদেশে কিন্নৌরের বাড়িতে স্থানীয় সময় শনিবার তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

বিবিসি জানিয়েছে, গত বুধবার হিমাচলের বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে জীবনের শেষবার ভোট দিয়েছেন শ্যাম শরণ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

তিনি জন্মগ্রহণ করেছেন ১৯১৭ সালের জুলাইয়ে। কল্পায় একটি স্কুলে শিক্ষকতা করতেন নেগি। ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫১ সালে নির্বাচন শুরু হতেই প্রথম ভোটার হিসেবে ভোট দিয়েছিলেন হিমাচলের এই বাসিন্দা।

তারপর থেকে ভোটাধিকার থাকা কোনো নির্বাচনেই তিনি ভোটদানে বিরত থাকেননি। বয়সের ভারে দুর্বল শরীর নিয়েও নেগি উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।  

তার রুগ্ন-স্বাস্থ্যের কারণে নির্বাচনী কর্মকর্তারা পোস্টাল ব্যালটে তার ভোট নেওয়ার ব্যবস্থা করেন। এবারই প্রথম কোনো নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারেননি নেগি। সে কারণে তার ভোট নিতে প্রশাসনের পক্ষ থেকে গ্রামের বাড়িতেই ব্যবস্থা করা হয়।

চলতি বছরের ১২ নভেম্বর হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। শ্যাম শরণ নেগি মারা গেলেও পোস্টাল ব্যালটে তিনি সেই নির্বাচনে ভোট দিয়ে গেছেন।

তার ভোট নেওয়ার জন্য নির্বাচনী কর্মকর্তারা লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানিয়েছে। ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করতে আজীবন কাজ করেছেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বলে গেছেন, গণতন্ত্র মজবুত করতে তরুণ প্রজন্মের ভোট দেওয়া উচিত।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit