রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বর্ষা ক্যাটরিনার মতো অ্যাকশন করলে ভালো লাগবে: অনন্ত জলিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৬২ Time View

বিনোদন ডেস্ক : ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে জোয়া চরিত্রে নজর কেড়েছিলেন ক্যাটরিনা কাইফ। ছবিতে সালমান খানের পাশাপাশি প্রচুর অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে ক্যাটরিনাকে। বর্ষাকেও এমন অ্যাকশন দৃশ্যে ভালো লাগবে বলে মনে করেন ঢালিউড অভিনেতা অনন্ত জলিল।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হন অনন্ত জলিল ও তার স্ত্রী অভিনেত্রী বর্ষা। সেখানে তিনি তার পরবর্তী ছবি ‌‘কিল হিম’ ছবির প্রস্তুতি নিয়ে কথা বলেন। অনন্ত বলেন, ‘অ্যাকশন সুপারস্টার রুবেলের সঙ্গে অভিনয় করবো। তার জন্য আলাদা করে মার্শাল আর্ট শিখছি। আমি আগে থেকেই মার্শাল আর্ট শিখতাম। রুবেল ভাই মার্শাল আর্টে ওস্তাদ। তার মতো অভিনেতার সঙ্গে অভিনয় করবো। তাই আলাদা করে প্রস্তুতি নিচ্ছি’।

অনুষ্ঠানে স্ত্রী বর্ষাকে নিয়েও কথা বলেন অনন্ত। বর্ষার বেশিরভাগ ছবির নায়ক অনন্ত জলিল। অনুষ্ঠানে অনন্ত জানান, ‘গল্পেতে যদি অ্যাকশন থাকে, বর্ষাও ক্যাটরিনার মতো অ্যাকশন করলো। ‘টাইগার জিন্দা হ্যায়’তে ক্যাটরিনা অনেক সুন্দর অ্যাকশন করেছে। বর্ষার হাইট-ফিগার সবই ঠিক আছে। বর্ষা অ্যারোবিকস, জুম্বা, যোগব্যায়াম, শরীরচর্চা সেরকমভাবে করে। বর্ষা অ্যাকশন করলে ভালোই লাগবে’। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit