রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

নওগাঁর রাণীনগরে নিখোঁজের পর ফসলের মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১২০ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে নিখোঁজের ১৫ ঘন্টা পর ফসলের মাঠ থেকে স্বপন আকন্দ (৩৯) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার জয়সার গ্রামের উত্তর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বপন আকন্দ জয়সার পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহামনের ছেলে। নিহতের পরিবার জানায়, গত শনিবার বিকেল তিনটার দিকে স্বপন বাড়ি থেকে বেড়িয়ে খানপুকুর বাজারে যায়।

এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। স্বপন বাড়ি না ফেরায় সন্ধ্যার পর থেকে গ্রামে ও আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর রবিবার সকাল আনুমানিক ৭ টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে নিহতের পরিবারেরা জানতে পারে গ্রামের উত্তর মাঠে ফসলের জমিতে স্বপনের লাশ পড়ে আছে।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করা হয়েছে। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit