রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

পলাশে ৮ বছর পর সম্মেলন, আফরোজা সভাপতি সেলিনা সম্পাদক

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৫৮ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : দীর্ঘ ৮ বছর পর শনিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা লীগের আহবায়ক আফরোজা দিলিপের সভাপতিত্বে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ কামরুল আশরাফ খান পোটন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি সাফিয়া খাতুন, নরসিংদী জেলা মহিলালীগের সভাপতি ফাতেমা সরকার সুমী, সাধারণ সম্পাক ইয়াছমিন সুলতানা, ঘোড়াশাল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শরীফুল হক, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার প্রমুখ। সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে আফরোজা দিলিপকে সভাপতি ও সেলিনা আক্তারকে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সম্মেলনে জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit