শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা বরিশালে, ছাত্রলীগের মহড়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৭৯ Time View

ডেস্কনিউজঃ বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বরিশাল পৌঁছেছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে বিমানযোগে বরিশাল পৌঁছান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা।

এ সময় বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে বরিশালে প্রবেশ করেন তারা।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসার ঠিক আগমুহূর্তে নগরীতে মোটরসাইকেল মহড়া দিয়েছে ছাত্রলীগ। এর আগে নগরীতে মিছিল করেছে ছাত্রদল।

মোটরসাইকেল মহড়ায় নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত। তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

সাজ্জাদ সেরনিয়াবাত বলেন, বরিশালে বিএনপি একটি ‘নাটকীয়’ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। নগরীতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বিএনপি করতে না পারে সেজন্য আমরা সজাগ রয়েছি।

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশাল নগরীতে পৌঁছার ঠিক আগ মুহূর্তে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় ছাত্রলীগ। ছবি-যুগান্তর
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশাল নগরীতে পৌঁছার ঠিক আগ মুহূর্তে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় ছাত্রলীগ। ছবি-যুগান্তর

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, কেন্দ্রীয় নেতারা বরিশালে এসেছেন। এবারের আন্দোলন সরকার পতনের।

অপরদিকে বিকালে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান থেকে নগরীতে সমাবেশ সফল করতে মিছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা নগরীতে মিছিলটি করেন। ছাত্রদল, ছাত্রলীগ ও বিএনপি নেতাদের এমন অবস্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বরিশালে।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিমেল বলেন, আমরা কোনো সহিংসতার পক্ষে নই। আমরা চাই শান্তিপূর্ণ সমাবেশ। আমাদের বাধা দিয়ে কোনো লাভ হবে না। আমাদের নেতাকর্মীরা জনসভাস্থলে আসবেই।

বিপুল/০৪.১১.২০২২/ রাত ৯.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit