মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

চীন সফরে জার্মানির চ্যান্সেলর শলৎস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্যবসায়িক নেতাদের একটি প্রতিনিধিদল নিয়ে একদিনের চীন সফরে গেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। শুক্রবার তারা বেইজিং পৌঁছেছেন। শলৎস হলেন প্রথম জি-৭ নেতা, যিনি করোনভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে চীন সফর করছেন। যা একঘরে হয়ে থাকা বিশ্বের দুই নম্বর অর্থনীতির দেশটিকে আরো প্ররোচিত করেছে।

একদিনের এই সফরে তিনি প্রেসিডেন্ট শি এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। তবে শি তার ক্ষমতা আরো জোরদার এবং তাইওয়ান থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যন্ত বিভিন্ন ইস্যুতে পশ্চিমা ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পরে এই সফরটি বিতর্কের জন্ম দিয়েছে।
 
চীনের উপর জার্মান শিল্পের ভারী নির্ভরতাও নতুনভাবে যাচাই-বাছাইয়ের মুখোমুখি হচ্ছে। কারণ রাশিয়ান জ্বালানি আমদানির উপর বার্লিনের অতিরিক্ত নির্ভরতা যা মস্কো জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়ায়  সময় প্রকাশ পেয়েছে। -বাসস।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit