রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

হেরে গেলেন রাজ, গোল দিলেন পরীমনি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১০৫ Time View

বিনোদর ডেস্ক : স্বামী শরিফুল রাজকে নিয়ে হকি টুর্নামেন্টের ম্যাচ দেখতে গিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। তবে যাওয়ার পর ঘটল ভিন্ন ঘটনা। শুধু খেলা দেখলেনই না, মাঠেও নেমে পড়লেন এ দম্পতি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হাজির হন এ দুই তারকা।

হকি খেলা চলাকালে একসময়ে মজার ছলে পরী হকিস্টিক হাতে মাঠে নেমে পড়েন। এ সময় আয়োজকরা খালি পোস্টে তাকে গোল করার সুযোগ করে দেন। প্রাপ্ত সুযোগটি ভালোভাবেই কাজে লাগান পরী। পোস্টে দুটি বল মেরে একটিকে গোলে রূপান্তর করেন তিনি। গোলটি করে উল্লাসেও ফেটে পড়েন বড়পর্দার এ তারকা।

এ সময়  অভিনেতা শরিফুল রাজও নেন দুটি শর্ট। তবে তিনি যেন স্ত্রীকে জেতাতেই খেলেছিলেন! রাজ পরীমনির চেয়ে আরও দূরত্বে গিয়ে শর্ট নেন। দুবার বল মারলেও লক্ষভেদ করতে পারেননি ‘পরাণ’খ্যাত এ অভিনেতা। ফলে পরীর কাছে ১-০ গোলে হেরে যান রাজ! স্ত্রীকে জিতিয়ে তার এ পরাজয়েও ছিল জয়ের হাসি।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ’ টুর্নামেন্টকে আরও জমজমাট করতেই শোবিজ তারকাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তারই অংশ হিসেবে এ দিন মাঠে হাজির হন এ দম্পতি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit