বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে? বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: আরাগচি ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনিন নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

বাড়ছে ইংল্যান্ডের দুশ্চিন্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে ইংল্যান্ড শিবিরে দুশ্চিন্তা বেড়েই চলেছে। রিস জেমস, বুকায়ো সাকার পর এবার চোটে পড়েছেন বেন চিলওয়েল। পরশু চ্যাম্পিয়নস লিগে ডিনামো জাগরেবের বিপক্ষে ম্যাচে কুঁচকির চোটে পড়েন চেলসির হয়ে খেলা এই লেফট ব্যাক। কত দিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনো জানায়নি চেলসি।

এদিকে গত অক্টোবরের শুরুতে কুঁচকির অস্ত্রোপচার করানো হয় ডিফেন্ডার কাইল ওয়াকারের। আর কাঁধের সমস্যায় মাঠের বাইরে আছেন মিডফিল্ডার কেলভিন ফিলিপস। বিশ্বকাপের আগে চোট থেকে সেরে উঠতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির হয়ে খেলা এই দুই ইংলিশ ফুটবলার। বৈশ্বিক আসরের আগে দুজনই সেরে উঠবেন বলে আশাবাদী পেপ গার্দিওলা।  

‘বি’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গী ওয়েলস, ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী ২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংলিশরা। বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit