বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে? বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: আরাগচি ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনিন নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

পিরোজপুর থেকে বরিশালসহ ১২ রুটে বাস চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৯৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির বরিশাল বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে পিরোজপুরে চলা বাস ও মিনিবাস ধর্মঘটে অভ্যন্তরীণসহ ১২ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সব ধরনের গণপরিবহণ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেককেই অপেক্ষা করতে দেখা গেছে বাস টার্মিনালে।

তবে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, গণসমাবেশে লোক সমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সব ধরনের গণপরিবহণ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আলমগীর হোসেন আরও জানান, গণসমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন জায়গা থেকে শুক্রবার মধ্যরাতেই ট্রলারে করে রওনা করেছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। 

এদিকে গণসমাবেশ কেন্দ্র করে নেসারাবাদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। অবশ্য পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, নসিমন-করিমন ও ট্রলার চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট ডেকেছেন তারা। 

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সহসভাপতি রতন কুমার চক্রবর্তী বলেন, সড়ক পথে নসিমন-করিমন বন্ধের দাবিতে বৃহস্পতি, শুক্র ও শনিবার বরিশাল-ঝালকাঠি-পটুয়াখালী-কুয়াকাটা রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রেখেছেন তারা। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit