রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

উড়ে গেল দীপিকা-রণবীরের বিবাহবিচ্ছেদের গুঞ্জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : বহুদিন পর রণবীর সিং তার ব্যক্তিগত জীবনের এক টুকরো ছবি দর্শকদের জন্য পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। বুধবার রণবীর একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে তার সঙ্গে তার ঘরণী দীপিকা পাড়ুকোনকে দেখা যায়। তারা দু’জন প্রমোদতরীতে মজা করছেন। ইনস্টাগ্রাম স্টোরিজে অভিনেতা একটি ছোট ভিডিও পোস্ট করেছেন আর সেখানে দীপিকাকে ‘কিউটি’ বলে সম্বোধন করেছেন তিনি। ভিডিও দেখে মনে হচ্ছে তারা বিদেশে কোথাও বেড়াতে গিয়েছেন, এটা সেখানকারই ছবি।

সেই ভিডিওতে রণবীর হ্যাশট্যাগ দিয়ে গুড ভাইবস লিখতেও ভোলেননি। সেই ভিডিওতে দেখা যায় রণবীরের উল্টা দিকে বসে আছেন দীপিকা। দীপিকা পাড়ুকোনের পরনে রয়েছে সাদা টি শার্ট এবং কালো রঙের একটি শর্টস।

অন্যদিকে রণবীর পরেছেন সাদা টি শার্ট এবং কালো ট্র্যাক প্যান্ট, সঙ্গে সাদা মোজা এবং হলুদ জুতা। পা সামনের দিকে ছড়িয়ে দিয়ে বসে আছেন প্রমোদতরীতে।

বহুদিন রণবীর এবং দীপিকাকে একত্রে দেখা যায়নি। মাঝে শোনা যাচ্ছিল তাদের বিচ্ছেদের খবর। এছাড়া তারা যে তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন সেই কথাও শোনা যাচ্ছিল। অবশেষে সেসবকে মিথ্যা প্রমাণ করে তারা ফের এক ফ্রেমে ধরা দিলেন।

মঙ্গলবার দীপিকা পাড়ুকোনের আগামী ছবি পাঠানের টিজার মুক্তি পেয়েছে। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে শাহরুখ খানকে। আগামী বছরের ২৫ জানুয়ারি এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে। এছাড়া তিনি বর্তমানে প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে একটি ছবিতে কাজ করছেন। এছাড়াও তার হাতে রয়েছে ফাইটারের কাজ যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে হৃতিক রোশনকে।

অন্যদিকে রণবীর কাপুরকে আমন্ত্রণ জানানো হয়েছে ফিফা বিশ্বকাপে। তাকে ভারতের প্রতিনিধি হিসেবে ডাকা হয়েছে কাতারে। এছাড়া তিনি সম্প্রতি এনবিএ গেমসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু ধাবিতে। রকি আওর রানি কী প্রেম কাহানি ছবির শুটিং ইতোমধ্যেই তিনি সেরে ফেলেছেন করণ জোহরের সঙ্গে। তার হাতে রয়েছে রোহিত শেঠির ছবি ‘সার্কাস’।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit