শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

রাশিয়ায় জেলে বন্দি ব্রিটনিকে দেখতে গেলেন মার্কিন কর্মকর্তারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার জেলে বন্দি আমেরিকার বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে দেখতে গেলেন মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা। মস্কোর মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা তাকে জেলে দেখতে যান।

কাছে গাঁজার তেল রাখার অপরাধে ব্রিটনিকে গ্রেফতার করে রাশিয়ার পর পুলিশ। এরপর দেশটির আদালত তাকে নয় বছরের সাজা দেয়।

ব্রিটনি অবশ্য উচ্চ আদালতে আপিল করেছেন। তার আপিল বাতিল হলেও বিচার পদ্ধতি এখনও পুরো শেষ হয়নি। তা শেষ হলেই ব্রিটনিকে আরও কঠোর পেনাল কলোনিতে পাঠানো হবে বলে রাশিয়া জানিয়েছে। বৃহস্পতিবার ব্রিটনির সঙ্গে কর্মকর্তাদের দেখা হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অফিস থেকে টুইট করা হয়। 
আমেরিকার বক্তব্য, অন্যায়ভাবে ব্রিটনিকে আটক করা হয়েছে। আগস্টে তাকে গ্রেফতার করার পর থেকেই ব্রিটনিকে মুক্ত করার নানা পদ্ধতি দেখতে শুরু করে আমেরিকা। এমনকি, বন্দি প্রত্যার্পণের ভাবনাচিন্তাও শুরু হয়েছে। ব্রিটনির বদলে আমেরিকায় বন্দি ভিক্টর বউটকে ছেড়ে দিতে পারে মার্কিন প্রশাসন। রাশিয়ার সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যেই কথা শুরু হয়েছে। বেআইনি অস্ত্র বিক্রেতা ভিক্টর রাশিয়ায় প্রভাবশালী। আমেরিকায় ধরা পড়ার পর তিনি ২৫ বছরের শাস্তি ভোগ করছেন।

তবে কেবল ব্রিটনি নয়, আমেরিকা চায় ভিক্টরের বদলে আরও এক মার্কিন নাগরিককে দেশে ফেরাতে। সাবেক মার্কিন সেনা পল ওয়েলানকেও চায় আমেরিকা। তথ্যপাচারের অপরাধে তাকে ১৬ বছরের শাস্তি দিয়েছে রাশিয়া। পলও জেলে বন্দি। আমেরিকা চাইছে ভিক্টরের বদলে ব্রিটনি এবং পলকে।

বৃহস্পতিবার ব্রিটনির সঙ্গে দেখা করার পর ওয়াশিংটনের প্রতিনিধি নেড প্রাইস বলেছেন, “ব্রিটনি সুস্থ আছেন। নিজেকে শক্ত রেখেছেন। আমরা আশ্বাস দিয়েছি, যত দ্রুত সম্ভব তাকে মুক্ত করার চেষ্টা হচ্ছে।”

বাইডেন প্রশাসন প্রথম থেকেই ব্রিটনির গ্রেফতার নিয়ে সরব। তাদের বক্তব্য, সম্পূর্ণ ভুল কারণে ব্রিটনিকে গ্রেফতার করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে। যদিও আমেরিকার এই বক্তব্যের সঙ্গে সহমত নয় রাশিয়া। সূত্র: ওয়াশিংটন পোস্টএবিসি নিউজসিবিএস নিউজ

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit