শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিল ইমরান খানের দল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চে গুলির ঘটনায় তিনিসহ দলের কয়েকজন নেতা আহত এবং এক কর্মী নিহত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।

এক টুইটবার্তায় পিটিআই নেতা আসাদ উমর বলেন, শুক্রবার জুমার নামাজের পর তার দল দেশজুড়ে প্রতিবাদে নামবে। ইমরান খানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। খবর দ্য ডনের।

এদিকে পাঞ্জাবের বার কাউন্সিলও (পিবিসি) শুক্রবার ইমরান খান হত্যা প্রচেষ্টার প্রতিবাদে প্রদেশজুড়ে আদালত বয়কটের ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, আইনজীবীরা শুক্রবার আদালতে হাজিরা দেবে না। ইমরানের ওপর হামলা স্পষ্টতই বিচার ও নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা।

বৃহস্পতিবার পাঞ্জাবে ওয়াজিরাবাদের সমাবেশে ইমরানের ওপর হামলার পর পরই পাকিস্তানজুড়ে পিটিআইয়ের কর্মী ও সমর্থকরা প্রতিবাদে নামে। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে বিভিন্ন শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

হামলার ঘটনায় ইমরানের পায়ে একাধিক গুলি লাগে। গুলিবিদ্ধ ইমরানকে লাহোরের শওকত খানম হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসক ফয়সাল সুলতান জানিয়েছেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের অবস্থা স্থিতিশীল। তিনি ভালো হয়ে উঠছেন।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit