শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

বাড়ির পাশে গাছে তরুণের ঝুলন্ত লাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২১৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির পাশের একটি গাছ থেকে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত আকাশ চন্দ্র দাস (২৩) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের প্রিয় তোষের বাড়ির প্রিয় তোষ চন্দ্র দাসের ছেলে। শুক্রবার (৪ নভেম্বর) সাড়ে ১১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এর আগে, গতকাল সন্ধ্যার দিক সবার অজান্তে বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।  তবে পুলিশ ও নিহতের পরিবার তরুণের আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।  

স্থানীয় ভাবে জানা যায়, ভিকটিম কিছু দিন যাবত শারীরিক অসুস্থ থাকায় মানসিক ভাবে চিন্তিত ছিল। মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে। বাড়ির পাশে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,নিহতের পরিবার আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit